logo

আবারও আটক ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ

এনডিটিভি
এনডিটিভি
আবারও আটক ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: রয়টার্স

‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালনের উদ্দেশে নিজের বাড়ি থেকে বের হতেই পুলিশের হাতে আবারও আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় বার আটক হলেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পাঁচটায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি পালিত হওয়ার কথা। সেখানে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাড়ি থেকে আটক করা হলো সিজেপি আহ্বায়ককে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে, এদিন ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে কর্মসূচিতে তাকে যোগ না দিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ উপেক্ষা করে বাড়ি থেকে বের হলে তাকে আটক করা হয়।

এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কথোপকথনের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে দীপকের দাবি, তাকে তেরঙা-কর্মসূচি বাতিল করতে বলা হয়। ভিডিওতে দেখা যায়, সোফায় বসে দীপকে ওই পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করছেন, ‘আমার বিরুদ্ধে আপনি কী ধরনের অভিযোগ এনেছেন?’

এর ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক হন দীপকে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেই কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। মুম্বাই থেকে দিল্লিতে আসার সময় বিমানের ভেতর থেকে আটক করা হয় তাকে।

সিজেপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেপ্তারি প্রতিবাদে আজ শুক্রবার বিকেল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন দীপকে। কিন্তু তার আগেই সিজেপির প্রতিষ্ঠাতার দিল্লির বাড়ি ঘিরে ফেলে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সিজেপির নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে দিল্লি পুলিশ বলেছিল, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস চত্বরে চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কড়া পদক্ষেপ করা হবে। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ জানিয়েছে, ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ছাড়ের তালিকায় দীপকে রয়েছেন কি না, স্পষ্ট নয়।