logo

সিরিয়ায় হামলা চালানোর পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন ইসরায়েলি মন্ত্রী

সিরিয়ায় হামলা চালানোর পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি: সংগৃহীত

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার তীব্র সমর্থন ও পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে সিরিয়ায় সামরিক উপস্থিতি গড়ে তোলার যে চেষ্টার অভিযোগ আঙ্কারার বিরুদ্ধে তুলে আসছে তেল আবিব, সে বিষয়ে তুরস্ককে আবারও কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি।

Advertisement

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কাটজ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সামরিক বিশ্লেষকদের তীব্র সমালোচনা করেন। তারা এই হামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কাটজ স্পষ্ট বলেন যে, ‘সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতেই সেনাবাহিনী ওই বিমানঘাঁটিতে হামলার সুপারিশ করেছিল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশে তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছিলেন, সেটিরও জোরালো সমর্থন জানান কাটজ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্ককে ‘সিরিয়ায় নিজেদের সামরিক অবস্থান গড়ে তুলতে এবং ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে’ কোনোভাবেই দেবে না ইসরায়েল।

উল্লেখ্য, সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতি গড়ে তোলার যে কাঠামোগত পরিকল্পনার অভিযোগ ইসরায়েল এনেছে, তা আঙ্কারা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সিরিয়ার সার্বভৌম ভূখণ্ডে অব্যাহত ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

সিরিয়ায় হামলা চালানোর পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন ইসরায়েলি মন্ত্রী