logo

ইয়েমেনে হুতির হামলায় ৪০ জন হতাহত

ইয়েমেনে হুতির হামলায় ৪০ জন হতাহত
ইয়েমেনের শাবওয়ায় একটি সামরিক ক্যাম্পে হুতির হামলায় অন্তত ৪০ জন নিহত ও আহত হয়েছেন। ছবি: এএফপি

ইয়েমেনের শাবওয়া প্রদেশে একটি সামরিক ক্যাম্পে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৪০ জন নিহত ও আহত হয়েছেন। প্রদেশটির উপগভর্নর এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তথ্যানুযায়ী, শাবওয়া প্রদেশের জারদান জেলায় অবস্থিত আল-ইলম ক্যাম্পে এ হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক উপগভর্নর।

তবে হামলায় নিহত ও আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা, তাদের পরিচয় এবং হামলার ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আরও তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।