logo

পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

এশিয়া পোস্ট ডেস্ক
পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু
মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতাল । ছবি : রয়টার্স

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি ওয়ার্ডে আগুন লেগে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, আগুন লাগার সময় ওয়ার্ডে ১৫টি শিশু ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একজন চিকিৎসক অন্তত একটি শিশুকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।

এদিকে ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ প্রশাসন।

পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু