logo

আপনাদের যা প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করছি: ইরানকে পুতিন

নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক টাইমস
আপনাদের যা প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করছি: ইরানকে পুতিন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বামে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে)। ছবি: গেটি ইমেজস

ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তিনি।

Advertisement

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ১০ দেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক জোট ‘সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন’ (এসসিও)-এর দুদিনব্যাপী সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন এই অনড় অবস্থানের কথা জানান।

ইউক্রেন যুদ্ধ নিরসনে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করার বিষয়ে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন পুতিন।

তিনি বলেন, ‘আমরা যাদের ভালোভাবে চিনি এবং সাধারণভাবে যাদের ওপর আস্থা রাখি, তাদের সঙ্গে কাজ করতে পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তারা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষ ও ট্রাম্পের আস্থাজন।’

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কো সফরে এসে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর তাগিদ দিয়েছিলেন। তার ওই সফর নিয়ে পুতিন বলেন, স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময়েও দুদেশের গোয়েন্দা প্রধানদের যোগাযোগ ছিল। তবে বর্তমানে এ ধরনের আলোচনা কিছুটা স্থগিত রয়েছে।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এসসিও বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পুতিন। ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির জনগণের ‘সাহস ও দৃঢ়তার’ প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

পেজেশকিয়ানকে উদ্দেশ করে পুতিন বলেন, ‘এই কঠিন সময়ে আপনাদের যে সহায়তা প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করছি আমরা। এ বিষয়ে আপনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পণ্যও আমরা সরবরাহ করছি।’

অভিযোগ রয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর পর থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক পদক্ষেপের গোয়েন্দা তথ্য তেহরানকে সরবরাহ করে আসছে মস্কো। এ ছাড়া ক্যাস্পিয়ান সাগর পথ ব্যবহার করে ইরানে ড্রোন তৈরির বিভিন্ন যন্ত্রাংশও পাঠিয়েছে রাশিয়া।

আপনাদের যা প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করছি: ইরানকে পুতিন - Asia Post