logo

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

রয়টার্স
ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
প্রতীকী ছবি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) রাজ্যটির বিআর-৩৭৩ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই মহাসড়ক পরিচালনাকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী দলগুলো আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১