বাণিজ্য যুদ্ধের মধ্যেই কানাডাকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধ তীব্রতর হওয়ায় এবার পঞ্চহ্রদের (গ্রেড লেকস) অন্যতম ‘লেক অন্টারিও-র নাম পরিবর্তনেরে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্রদটির নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ওই পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘লেক অন্টারিও’-র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কারণ অন্টারিও প্রদেশের সঙ্গে আমরা আর বড় কোনো বাণিজ্য করার আশা করছি না।
রিপাবলিকান এই প্রেসিডেন্টের এই ধরণের একতরফা পদক্ষেপ মূলত তার পূর্ববর্তী সিদ্ধান্তের কথাই মনে করিয়ে দেয়, যখন তিনি একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে ‘গালফ অব মেক্সিকো’-র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েছিলেন।
বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার পর সম্প্রতি ট্রাম্প প্রশাসন কানাডার ২০ বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। এর জবাবে কানাডা সরকারও মঙ্গলবার পাল্টা বড় ধরনের বাণিজ্যিক পদক্ষেপের ঘোষণা দেবে বলে জোর সম্ভাবনা রয়েছে।
অন্টারিও হচ্ছে কানাডার সর্বাধিক জনবহুল প্রদেশ ও দেশটির অটোমোবাইল শিল্পের প্রধান কেন্দ্রস্থল। দুটি দেশের এই সীমান্ত সংলগ্ন জলপথের নাম পরিবর্তনের ঘোষণা যুক্তরাষ্ট্র-কানাডা কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

