logo

এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা হোক নির্ভীক, প্রজ্ঞাময় ও মানুষের আস্থার প্রতীক

এম এম মাহবুব হাসান
এম এম মাহবুব হাসান
এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা হোক নির্ভীক, প্রজ্ঞাময় ও মানুষের আস্থার প্রতীক
এম এম মাহবুব হাসান। ছবি : সংগৃহীত

এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা নিঃসন্দেহে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ এক পদক্ষেপ। বিশেষকরে এটি আরও অর্থবহ হয়ে ওঠে এ কারণে যে, একই মাসে ৩ মে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—যা স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সাংবাদিকতার গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে আসে। এমন এক প্রেক্ষাপটে এশিয়া পোস্টের শুভ সূচনা আমাদের প্রত্যাশাকে স্বাভাবিকভাবেই আরও অনন্য উচ্চতায় নিয়ে যায়।

আমাদের প্রত্যাশা—এশিয়া পোস্ট হয়ে উঠবে তথ্যনির্ভরতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার এক দৃঢ় প্ল্যাটফর্ম; যেখানে সত্য উচ্চারিত হবে নির্ভয়ে এবং জনস্বার্থ পাবে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিবর্তনশীল এই সময়ে গণমাধ্যমের ভূমিকা কেবল সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়; বরং জনসচেতনতা সৃষ্টি, প্রান্তিক কণ্ঠকে দৃশ্যমান করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাকে শক্তিশালী করাই এখন সময়ের দাবি।

এশিয়া পোস্টের এই নতুন যাত্রা হোক সাহস, প্রজ্ঞা ও আস্থার এক অনন্য সমন্বয়—যেখানে প্রতিটি সংবাদ হয়ে উঠবে দায়িত্বশীলতার প্রতিচ্ছবি এবং প্রতিটি প্রয়াস গড়ে তুলবে একটি সচেতন ও প্রগতিশীল সমাজ।

এশিয়া পোস্টের জন্য রইলো আন্তরিক শুভকামনা—সামনে সগৌরবে এগিয়ে যাক দৃঢ়তা, বিশ্বাস ও উৎকর্ষতার সাথে।

লেখক: এম এম মাহবুব হাসান, ব্যাংকার ও উন্নয়ন গবেষক