আর্জেন্টিনার জার্সি গায়ে নেটিজেনদের নজর কাড়লেন পূজা চেরি

পূজা চেরি তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি গায়ে জড়িয়ে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

তবে শুধু জার্সিই নয়, তার ফটোশুটের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল। বিশ্বকাপের সেই বলটি হাতে পূজা চেরির এই স্পোর্টি ও গ্ল্যামারাস লুক ভক্তদের দারুণ পছন্দ হয়েছে।

ছবিগুলো পোস্ট করার পরপরই তা লুফে নিয়েছেন তার অনুরাগীরা। পূজা চেরির এই ভিন্নধর্মী ও প্রাণবন্ত অবতার দেখে মুগ্ধ নেটিজেনরা।

তার পোস্টটিতে ২৮ হাজারেরও বেশি অনুসারী লাইক, কমেন্ট ও বিভিন্ন রিয়্যাকশনের মাধ্যমে নিজেদের ভালোবাসা ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

কমেন্ট বক্সে ফুটবলপ্রেমী ও পূজা-ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।

ছবিগুলোর ক্যাপশনে পূজা লেখেন, ‘সব সময়ই আর্জেন্টিনার পাশে আছি। প্রতিটি গোল, প্রতি ফোঁটা অশ্রুতে, প্রতিটি বিজয়ে।’

বিশ্বকাপকে ঘিরে সামাজিকমাধ্যমে তারকাদের সরব উপস্থিতি নতুন নয়। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ অন্য প্রিয় দলের হয়ে শুভকামনা জানাচ্ছেন। পূজা চেরির এই পোস্টও সেই বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।

চলতি বছর দুই ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় ‘দম’, আর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসে ‘মাসুদ রানা’। দুটি সিনেমাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল।




