জিম সেটেই গ্ল্যামারাস ফটোশুটে বিদ্যা সিনহা মীম

১ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্যামেরার ফ্রেমে হাসির ঝলক, লাল আলোর আবেশে ধরা দিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। লাল-কালো আলোর নাটকীয় আবহে ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসিতে পোজ দিয়েছেন তিনি। ক্যামেরার সামনে দুই হাত প্রসারিত করে দেওয়া ভঙ্গিটি ছবিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। কালো পোশাক, ঢেউ খেলানো খোলা চুল ও পরিমিত সাজে ধরা দিয়েছেন তিনি।

২ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বুধবার (০১ জুলাই) নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বিদ্যা সিনহা সাহা মীম। যার প্রতিটি ছবিতে একেক ভঙ্গিতে দেখা গেছে তাকে।

৩ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জিমের ব্যায়াম যন্ত্রের পাশে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। লাল-কালো আলোর নাটকীয় ব্যবহারে ছবিতে তৈরি হয়েছে সিনেমাটিক আবহ। কালো পোশাকের সঙ্গে সোনালি অলংকার, ঢেউ খেলানো খোলা চুল ও পরিমিত মেকআপে ধরা দিয়েছেন নান্দনিক ও পরিশীলিত এক লুকে।

৪ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনয়ের পাশাপাশি করপোরেট দুনিয়ায়ও বিচরণ রয়েছে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। 

৫ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা তার প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। পরের বছর বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা।