logo
Advertisement

গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

১ / ৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

নরম আলোর স্পটলাইটে সোফায় বসে ক্যামেরাবন্দি হয়েছেন চিত্রনায়িকা নুসরত ফারিয়া। গলায় জাঁকজমকপূর্ণ রত্নখচিত নেকলেস এবং অফ-শোল্ডার ড্রেসে তাকে লাগছে এক রাজকীয় রানির মতো।

২ / ৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ব্যাকগ্রাউন্ডের ঝলমলে আলোর মাঝে দাঁড়িয়ে এক ভিন্নধর্মী ও মোশন ব্লার ফ্রেমে বন্দী হয়েছেন ফারিয়া। কানের দুল ও হাতের ব্রেসলেটের আভিজাত্য তার এই গ্ল্যামারাস রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

৩ / ৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

কাজের শত ব্যস্ততার মাঝেও এক চিলতে অমলিন হাসি। হাতে কফির মগ নিয়ে মুখের একপাশ ঢেকে হেসে ওঠা ফারিয়ার এই ক্যান্ডিড সাদা-কালো ছবিটি ভক্তদের নজর কাড়ছে বিশেষভাবে।

৪ / ৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

উঁচু ভবনের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় চোখ রেখেছেন এই ঢালিউড সুন্দরী। ব্যাকগ্রাউন্ডে ঝাপসা হয়ে আসা বৃষ্টিভেজা শহর আর সামনে ফারিয়ার আত্মবিশ্বাসী রূপ যেন দারুণ এক বৈপরীত্য তৈরি করেছে।

৫ / ৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

কি-হোল ফ্রেমের অনন্য নান্দনিকতায় ফ্রেমবন্দি হয়েছেন ফারিয়া। আবছা আলো-আঁধারির মাঝে তার তীক্ষ্ণ দৃষ্টি ও আকর্ষণীয় মেকআপে স্পষ্ট ফুটে উঠেছে এক রহস্যময় সৌন্দর্য।

৬ / ৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সোফায় হেলান দিয়ে হাতের স্পর্শে গলার অলংকার ছুঁয়ে দেখার ভঙ্গিমায় ফারিয়ার কিলার পোজ। মিনিমাল মেকআপ ও বোল্ড মেজাজে তিনি যেন ফ্যাশন ও গ্ল্যামারের এক অনন্য উদাহরণ।