সুইমিংপুলের নীল জলে লাস্যময়ী বিদ্যা সিনহা মিম, দেখুন ১০ ছবি

নীল জল আর মেঘলা আকাশের মাঝে—এ এক প্রশান্তির মুহূর্তে বিদ্যা সিনহা মিম।

মালয়েশিয়ায় সুইমিংপুলে ফটোগ্রাফি করেছেন তিনি।

ফেসবুকে নিজের পেজে ছবিটি পোস্ট করেছেন মিম। তিন ঘণ্টায় লাইক পড়েছে সাড়ে নয় হাজারের ওপরে।

প্রিয়জনদের সঙ্গে সুইমিংপুলে খোশ মেজাজে দেখা যাচ্ছে মিমকে।

অনেকটা ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে মিমকে।

২০০৭ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০১৫ সালের ঈদুল ফিতরে মীমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্ম পাতার জল মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে।

শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’, আরিফিন শুভর সাথে ‘মালিক’, এবং সাম্প্রতিক সময়ের ব্লকবাস্টার হিট চলচ্চিত্র ‘পরাণ’ তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।

বড় পর্দার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি অত্যন্ত সফল।