জন্মদিনের ফটোশুটে মালাইকা চৌধুরী

তরুণ প্রজন্মের অভিনেত্রী ও মডেল মালাইকা চৌধুরী। মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন।

১৮ জুলাই শনিবার তার জন্মদিন ছিল। জন্মদিনে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থেকে জন্মদিন পালনের ছবি দিয়েছেন। লাল কেকের সঙ্গে মিল রেখে একই রংয়ের পলকা ডট বডিকন মিডি ড্রেস পরেন মালাইকা।

একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকের নজরে আসেন। এরপর ২০২৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সন্ধিক্ষণ’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। নাটকটির গল্প লিখেছিলেন মেহজাবীন চৌধুরী। ক্ষতিপূরণসহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মালাইকা।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। বর্তমানে অভিনয় ও মডেলিং—দুই ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফুটবলেও রয়েছে মালাইকার আলাদা আগ্রহ। বড় বোনের মতো তিনিও আর্জেন্টিনার সমর্থক এবং লিওনেল মেসির ভক্ত। সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে ছবি প্রকাশ করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
.png)





