logo

সমুদ্রতীরে ‘রূপকথায়’ ভাসছেন অভিনেত্রী দীঘি

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
১ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকে শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন।

২ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক ওয়ালে একগুচ্ছ ছবি শেয়ার করেন এই অভিনেত্রী।

৩ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সমুদ্রতীরে তোলা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার একান্ত নিজস্ব রূপকথায়’।

৪ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সমুদ্রের নোনা বাতাসে যেন এক টুকরো সজীবতা ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সবুজ পোশাকের সঙ্গে আঙুলে সাদা ফুল গুঁজে, চোখ দুটি বুজে নোনা বাতাসের পরশ উপভোগ করছেন তিনি।

৫ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগামীরা। ভক্তদের একজন লিখেছেন, ‘সবুজ রঙে একেবারে অন্য এক দীঘি!’ অন্যজন মন্তব্য করেছেন, ‘প্রকৃতি আর আপনার রূপ মিলে যেন একটি সুন্দর ক্যানভাস তৈরি হয়েছে।’

৬ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছলছল জল আর নোনা বাতাসের স্পর্শে তার মুখের প্রাণবন্ত হাসি যেন ছবিতে যোগ করেছে অন্যরকম এক সজীবতা। দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকা দীঘির এই ক্যান্ডিড রূপটি ভক্তদের নজর কেড়েছে বেশ।

৭ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

চোখের আনমনা দৃষ্টি আর শান্ত ভঙ্গি—সবুজ পোশাকে যেন এক অনন্য রূপকথা ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী দীঘি।

৮ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেক হয় তার। তবে তখন থেকে সাফল্যের মুখ দেখেননি তিনি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের ক্যারিয়ার ঈর্ষণীয়।

৯ / ৯
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলতি বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাতেও কাজ করেছেন দীঘি। যদিও সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়ে পরে আর কোনো খবর পাওয়া যায়নি। প্রায় দুই বছর হলো রুপালি পর্দায় নেই অভিনেত্রী।