logo
Advertisement

‘কোনো প্রতিযোগিতা নেই’ বলে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরী

১ / ৬
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘কোনো প্রতিযোগিতা নেই, এ কেবলই ভিন্ন এক ধরনের সৌন্দর্য’—সামাজিক যোগাযোগমাধ্যমে (৯ আগস্ট) এই বার্তা দিয়ে নিজের এমন হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী।

২ / ৬
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নীরব এক বিকেলে, মায়াবী আবেশে অভিনেত্রী। গাঢ় লাল শাড়ি, খোলা চুল আর শান্ত অভিব্যক্তিতে ঘরোয়া পরিবেশে ধরা দিলেন পূজা। চারপাশের সবুজ আর উষ্ণ আলোয় তার এই মুহূর্ত যেন হয়ে উঠেছে সৌন্দর্য ও প্রশান্তির এক নান্দনিক ফ্রেম।

৩ / ৬
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাদামাটা সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী পূজা চেরী। গাঢ় লাল শাড়ি ও একই রঙের ব্লাউজে স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কানে ছোট দুল, কপালে ছোট্ট টিপ, গলায় সরু চেইন ও হাতে ঘড়ি তার সাজে যোগ করেছে পরিমিত আভিজাত্য। খোলা লম্বা চুল আর শান্ত অভিব্যক্তিতে ফুটে উঠেছে তার স্বাভাবিক সৌন্দর্য। ঘরের উষ্ণ আলো, সবুজ গাছপালা ও নান্দনিক অন্দরসজ্জার মধ্যে তার এই উপস্থিতি তৈরি করেছে এক শান্ত, মার্জিত ও মায়াময় আবহ।

৪ / ৬
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০১২ সালের ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন । ২০১৮ সালে নূর জাহান-এর মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। তিনি পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের জন্য তিনটি এবং গলুই (২০২২), জ্বীন (২০২৩) ও লিপস্টিক (২০২৪) চলচ্চিত্রে অভিনয় করে তিনটিসহ মোট ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।

৫ / ৬
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০১১ সালে মনের ঘরে বসত করে চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও তার সব দৃশ্য মুছে ফেলা হয়। বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করার পরে জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রঙ (২০১২) এর মাধ্যমে তার অভিষেক হয়। ২০১৮ সালে তিনি নূর জাহান-এর মাধ্যমে প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন।

৬ / ৬
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী ও মডেল পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পূজা চেরি ২০০০ সালের ২০ আগস্ট খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন। তিনি মগবাজার গার্লস হাই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ২০২১-২২ সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে আর্টস গ্রুপ থেকে তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করেন।