logo
Advertisement

সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকস্মিক এ সফরে তিনি প্রশিক্ষণ কার্যক্রম, রণকৌশল এবং সেনাসদস্যদের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

১ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ হেঁটে ঘুরে দেখেন।

২ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান় চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে জানান।

৩ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভারবাল অর্ডার) শোনেন।

৪ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার তাদের সঙ্গে বসে গ্রহণ করেন।

৫ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

৬ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

৭ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ-খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

৮ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের সঙ্গে চা পান করেন।

৯ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।

১০ / ১০
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।