সমুদ্র পাড়ে জীবনের প্রেমে মজেছেন পূজা চেরী

লাইট, ক্যামেরা, অ্যাকশন—প্রতিদিনের একই রুটিনের কাজ ছেড়ে হাফ ছেড়ে বাঁচতে সমুদ্রে তীরে ঠাঁই নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পূজা চেরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সমুদ্রবিলাসে কাটানো সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। যা রীতিমতো ভক্তকূলের কাছে ব্যাপক সাড়া তুলেছে।

নিজের ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী আবেগন কিছু বার্তা লিখেছেন। ওই স্ট্যাটাস পড়েই বোঝা যাচ্ছে যে, সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী সাগরের ঢেউ আর উপকূলের হিমেল বাতাসে বেশ খোশ মেজাজে সময় কাটাচ্ছেন তিনি।

ছবির ক্যাপশনে পূজা চেরী লিখেছেন, ‘মুহূর্তের সৌন্দর্যে কিছুটা হারিয়েছি, জীবনের রঙে কিছুটা মজেছি। এরপরের ঢেউ আমাকে যেখানেই নিয়ে যাক, তার বিরুদ্ধে আর কোনো অভিমান নেই; বরং তার সঙ্গেই একাত্ম হয়ে, নিজের ভেতরেই এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছি।’

সবুজের স্নিগ্ধতায় লাল জবার ছোঁয়া। হাতে ফুল নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে অভিনেত্রী পূজা চেরী।

কক্সবাজারের সমুদ্র পাড়ের মারমেইড বিচ রিসোর্টে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সমুদ্রের হিমেল হাওয়া, ঢেউ আর সাগরের গর্জনে প্রাণবন্ত তিনি। রিসোর্টে টেবিলভর্তি নানা পদের খাবার সামনে পূজা চেরী।

ব্যস্ত যান্ত্রিক জীবন ও শুটিংয়ের শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে সবুজ গাছপালায় ঘেরা এক মনোরম পরিবেশে দোলনায় শুয়ে বিশ্রাম নেওয়ার মুহূর্তে ফ্রেমবন্দী হন তিনি। সাদা নেটের লেস টপস, গোলাপি পোশাক আর সানগ্লাসে তার এই স্নিগ্ধ ও শান্ত লুকটি ভক্তদের নজর কেড়েছে।

২০১২ সালের ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন । ২০১৮ সালে নূর জাহান-এর মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। তিনি পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের জন্য তিনটি এবং গলুই (২০২২), জ্বীন (২০২৩) ও লিপস্টিক (২০২৪) চলচ্চিত্রে অভিনয় করে তিনটিসহ মোট ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।

২০১১ সালে মনের ঘরে বসত করে চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও তার সব দৃশ্য মুছে ফেলা হয়। বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করার পরে জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রঙ (২০১২) এর মাধ্যমে তার অভিষেক হয়। ২০১৮ সালে তিনি নূর জাহান-এর মাধ্যমে প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন।

