নীল সমুদ্রের পাশে খোলামেলা লাল পোশাকে নুশরাত ফারিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিতে তাকে একটি লাল রঙের পোশাকে বেশ ফুরফুরে ও প্রাণবন্ত মেজাজে দেখা যাচ্ছে।

কাঠের রেলিংয়ে ভর দিয়ে এক স্নিগ্ধ দুপুরে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। চোখে রোদচশমা আর পরনে জমকালো লাল পোশাকে ফারিয়ার এই স্টাইলিশ লুক ইতোমধ্যেই নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে।

হাতের সবুজ পাতা দিয়ে মুখের একপাশ আড়াল করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। প্রকৃতির সবুজ ব্যাকগ্রাউন্ড আর কড়া রোদের মাঝে ফারিয়ার এমন শৈল্পিক ও রহস্যময় পোজে প্রশংসিত হয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। যার প্রতিটি ছবিতে একেক ভঙ্গিতে দেখা গেছে ফারিয়াকে। ক্যাপশনে লিখেছেন, ‘খোলামেলা পায়েই জীবনটা বেশি আনন্দের।’

একটি পাহাড়ি রিসোর্টের কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে রিল্যাক্সড মুডে ফারিয়া। চোখে সানগ্লাস, চুলে হাত দিয়ে আকাশের পানে তাকিয়ে থাকা ফারিয়ার এই স্টাইলিশ ও বোল্ড লুক ভক্তদের দারুণ পছন্দ হয়েছে।

ছয় ঘণ্টায় ৫ হাজারেরও রিয়্যাকশন পড়েছে নুসরাত ফারিয়ার ছবিগুলোতে। মন্তব্য জমা হয়েছে ২০০ -এর বেশি। শেয়ারও হয়েছে ৩০টির বেশি।

ঈদের আগে মুক্তি পেয়েছে ফারিয়ার নতুন গান 'লোকে বলে'। গানটি নিজে খাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন তিনি




