কুয়াশার চাদরে মোড়া শিশিরভেজা ভোরে শীতের আগমনী বার্তা
রাতের নিস্তব্ধতা পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে উত্তরের জেলা নীলফামারী। ঘাসের ডগায় জমছে শিশির, দূরের পথ হারাচ্ছে স্পষ্টতা। হিমেল হাওয়ায় শীতের হালকা আমেজও জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিলে যেতে শুরু করে কুয়াশার আবরণ।
রাশেদ আলী, নীলফামারী
১ / ৫

প্রতিনিধির পাঠানো ছবি/ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধারণকৃত।
ডোমার রেলওয়ে স্টেশনের পাশে কুয়াশার চাদর ভেদ করে প্রকৃতিতে উঁকি দিচ্ছে শীতের ছোঁয়া; গ্রামীণ মেঠো পথে সাদা ফুলের স্নিগ্ধ রূপ।
২ / ৫

প্রতিনিধির পাঠানো ছবি/ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধারণকৃত।
ভোরের কুয়াশায় ঘাসের ডগায় মোড়ানো মাকড়সার জালের ওপর মুক্তোদানার মতো জমে থাকা শিশিরবিন্দু। ছবি: ডোমার উপজেলার মিরজাগঞ্জ।
৩ / ৫

প্রতিনিধির পাঠানো ছবি/ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধারণকৃত।
ভোরের সকালে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য ।
৪ / ৫

প্রতিনিধির পাঠানো ছবি/ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধারণকৃত।
কুয়াশচ্ছন্ন সকালে গাছের সারি ও মেঠো পথে শীতের হালকা আমেজ। ছবি: ডোমার ফরেস্ট।
৫ / ৫

প্রতিনিধির পাঠানো ছবি/ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধারণকৃত।
ভোরের এক কুয়াশার সকালে রেলপথ ধরে হেঁটে যাচ্ছে মানুষ