নীল শাড়িতে ঝড় তুললেন মন্দিরা, বললেন ‘মনে শুধু তোমারই নাম’

১ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

মডেল ও নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী। ঢালিউডের হটকেক চিত্রনায়িকা হিসেবেও খ্যাতি রয়েছে তার। ২০১২ সালের একটি টেলিভিশন রিয়ালিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয় তার।

২ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের পছন্দের মুখে হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সরব রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে। শনিবার (৪ জুলাই) একগুচ্ছ ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

৩ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্যাপশনে মন্দিরা চক্রবর্তী লেখেন, ‘চোখে আজ গোধূলির নীরবতা, আর মনে শুধু তোমারই নাম।’

৪ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবিগুলোতে মন্দিরাকে দেখা যায়, মুখে মৃদু হাসি, চোখ বন্ধ করে স্বতঃস্ফূর্ত এক মুহূর্তে ধরা দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। নীল ব্লাউজ ও শাড়ির সঙ্গে মানানসই সোনালি ঝুমকা ও চুড়ি তার সাজকে করেছে আরও উজ্জ্বল। কোমল অভিব্যক্তি ও পরিমিত মেকআপ ছবিতে এনেছে স্নিগ্ধতা।

৫ / ৫
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

গাঢ় নীল (রয়্যাল ব্লু) ও ফিরোজা-নীল (টারকয়েজ) রঙের শাড়ি পরেছেন। একই রঙের গাঢ় নীল ব্লাউজ আর অলঙ্কারে তার স্টাইল, আত্মবিশ্বাস ও সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। প্রতিটি ফ্রেমেই তার লুক ছিল নজরকাড়া।