logo
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

এশিয়া পোস্ট প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। শনিবার মাদ্রাসার কার্যালয়ে। ছবি: এনসিপি সৌজন্যে

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসা অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) সকালে মাদ্রাসার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পক্ষ থেকে এনসিপি নেতাদের টুপি পরিয়ে দেওয়া হয়।

এনসিপির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

মাদ্রাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজ।