logo
Advertisement

‎ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: আহমদ আবদুল কাদের

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
‎ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: আহমদ আবদুল কাদের
‎শনিবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে কথা বলেন ড. আহমদ আবদুল কাদের। ছবি: সংগৃহীত

‎ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, যুগের পর যুগ ভারত অভিন্ন নদীতে একের পর এক বাঁধনির্মাণ করে পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বের জন্য বিশাল সংকট তৈরি করেছে। যা মহা বিপজ্জনক।

‎‎শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনের সীগাল কনফারেন্স হলে ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে এ কথা বলেন তিনি। সারা দেশের কাউন্সিলরদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে আহমদ আবদুল কাদের বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। এটি বাংলাদেশের নদীভিত্তিক অর্থনীতি, পরিবেশ এবং কোটি মানুষের জীবিকাকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিয়েছে।

ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানান খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত এর মধ্যেই ফুটে উঠেছে।


সংগঠনের সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা কাওসার আহম সুহাইল।