‘জুলাই সনদে কী হলো আর কী হলো না, এইটা নিয়ে মানুষের ভাবনা নাই’
-8ecf54-720x405.webp)
জুলাই সনদে কী হলো আর কী হলো না, এইটা নিয়ে মানুষের ভাবনা নাই। বাংলাদেশের সাধারণ মানুষ মূলত তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা চায়। কিন্তু কতিপয় পক্ষ সাধারণ মানুষের এই মৌলিক চাওয়াকে বাদ দিয়ে নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে জুলাই সনদ ইস্যুতে এসব মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাগুলোর অধিকাংশ রূপরেখাই বিএনপি নেতা তারেক রহমান অনেক আগেই তার ৩১ দফার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছিলেন। বর্তমানে বিভিন্ন পক্ষ থেকে গণভোটের যে দাবি তোলা হচ্ছে, তার মূল অর্থ বা উপযোগিতা গ্রামীণ অঞ্চলের প্রান্তিক মানুষ সঠিকভাবে অনুধাবন করতে পারছেন না।
তাইফুল ইসলাম টিপু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট দীর্ঘমেয়াদি সংস্কারের স্বপ্ন দেখে রাস্তায় নামেনি। বরং বিগত ১৭ বছরের দুঃশাসন ও নির্যাতন থেকে মুক্তি এবং শেখ হাসিনার পতনের একমাত্র লক্ষ্যে একতাবদ্ধ হয়েছিল।
বিএনপির এই সাবেক নেতা আরও বলেন, ছাত্র আন্দোলনের একাংশ এখন কেবল কোটার সংস্কার নিয়ে সুবিধা আদায় করছে এবং সংসদে নিজেদের আত্মীয়স্বজনদের নারী কোটা বা বিভিন্ন সুযোগ-সুবিধায় বসানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।

