ছাঁটাই প্রস্তাবের আলোচনা বিরোধী দলের প্রত্যাহার
এশিয়া পোস্ট প্রতিবেদক

জাতীয় সংসদে বাজেটের মঞ্জুরি দাবির ওপর দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বাজেট অধিবেশনে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সব ছাঁটাই প্রস্তাব একসঙ্গে (প্যাকেজ আকারে) প্রত্যাহারের এই ঘোষণা দেন, যা পরে সংসদে মঞ্জুর হয়।
সংসদের মূল্যবান সময় বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দিলেও সেগুলো গৃহীত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় বাঁচাতে এবং রেওয়াজের প্রতি সম্মান রেখেই আমরা সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিচ্ছি। এতে সরকারি দলের কাজও সহজ হবে।





