আইসিএপিপির পরবর্তী সভায় জামায়াত আমিরকে আমন্ত্রণ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব পলিটিক্যাল পার্টিসের (আইসিএপিপি) সেক্রেটারি জেনারেল ওহ সং।
সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভূক্ত করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইসিএপিপর সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।
ওহ সং আমিরে জামায়াতের কাছে আইসিএপিপির কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।