logo

রাজধানীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

রাজধানীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা
রাজধানীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি : এশিয়া পোস্ট

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসার।

মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এটি শেষ হয়। শোভাযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওমর ফারুক কাউসার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন ও দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে যুবদল রাজপথে সদা প্রস্তুত। নেতাকর্মীদের ত্যাগ ও তিতীক্ষাকে পাথেয় করে ভবিষ্যতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল হিসেবে গড়ে তোলা হবে।

​কর্মসূচিতে জবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিকরুল হাসান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন ও আহসান হাবীব; পল্টন থানা যুবদলের পারভেজ, আবদুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ ও শামীম হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।