logo
Advertisement

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি গেলেন চিফ হুইপ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি গেলেন চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। ছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

ওমরাহ পালন শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।