logo

নাসীরুদ্দীন পাটওয়ারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নাসীরুদ্দীন পাটওয়ারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি: কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ দাবি জানান।

মোনায়েম মুন্না বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘১১ দলের দাবি মেনে নিলেই ককটেল বিস্ফোরণ ঘটবে না।’ তার মানে তারাই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তাকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

যারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, জনগণ তাদের চিনে ফেলেছে বলে দাবি করেন মোনায়েম মুন্না।

তিনি বলেন, ‘ইসলামি দলগুলো নিয়ে বলতে চাই, সুবিধাবঞ্চিত একটি সন্তান মরিয়ম। জাতীয় সংসদ নির্বাচন করা একটি মানুষের কারণে মেয়েটার আজ এমন দশা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মরিয়মের সঙ্গে ঘটা ঘটনার সুস্থ বিচার দাবি করি। দলটি আগে থেকেই মুনাফেক। আমরা সন্দেহ করছি, তারা মুনাফেকের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাতে চায়।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের বিষয়ে যুবদল সভাপতি বলেন, ‘তিনি উন্মাদ, জাতীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত। তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণ দ্বায়িত্ব দিয়েছে। তার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে। তাকে শক্তিশালী করতে কাজ করতে হবে।’

এ সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, ‘যুবদলকে ভয় দেখায় তারা, আমরা ভয় পাই না। ককটেলের ভয় দেখাবেন না।

নাসিরকে উদ্দেশ্য করে নয়ন বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে জোট বেঁধেছেন। যুবদল সৈনিক প্রস্তুত। পাকিস্তানে পালানোর সময়ও পাবেন না।’