Advertisement

ঋণ নিয়ে চা বিক্রি করা যুবদল নেতার পাশে মহানগর দক্ষিণ যুবদল

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঋণ নিয়ে চা বিক্রি করা যুবদল নেতার পাশে মহানগর দক্ষিণ যুবদল
মো. আশিকুর রহমান মিরাজ। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর পলাশীর মোড়ে ছোট একটি চায়ের দোকান চালিয়ে পরিবার নিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছিলেন ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. আশিকুর রহমান মিরাজ। সংসারের চরম অস্বচ্ছলতা ও অর্থাভাব কাটাতে বাধ্য হয়ে ঋণ নিয়েই এই ব্যবসা শুরু করেন তিনি।

Advertisement

গত ১২ আগস্ট একটি গণমাধ্যমে তার এই আত্মসংগ্রামের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজর কাড়ার পরপরই সেই ত্যাগী নেতার পাশে এসে দাঁড়িয়েছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সহযোদ্ধার সংগ্রামের খবর পেয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু আশিকুর রহমানের সহযোগিতায় এগিয়ে আসেন। আজ তারা সশরীরে উপস্থিত হয়ে মিরাজের হাতে নগদ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

আর্থিক সহায়তা প্রদানকালে যুবদল নেতারা বলেন, রাজনীতির পাশাপাশি দলের প্রতি ত্যাগ ও পরিবারের দায়িত্ব পালন করে মিরাজ যেভাবে আত্মমর্যাদার সাথে জীবিকা নির্বাহ করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। দলের যেকোনো নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীর প্রয়োজনে যুবদল সবসময় অভিভাবক হয়ে পাশে থাকবে।

নেতাকর্মীদের এই তাৎক্ষণিক সহায়তা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিরাজ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে দলের ভাবমূর্তি রক্ষায় আরও নিবেদিত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।