জয়পুরহাট ও নওগাঁর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
এশিয়া পোস্ট প্রতিবেদক

তৃণমূলে দলকে শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হয়েছে। এতে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতারা অংশ নেন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে বলে জানা গেছে।
.png)






