logo

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

নির্বাচন কমিশনের (ইসি) ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

নোটিশে জানানো হয়, প্রকল্পে কর্মরত ৯ জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ জন আউটসোর্সিং কর্মীর নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট মোট ১৫ জন আউটসোর্সিং জনবলের নামে ইস্যুকৃত সব আইডি কার্ড ও প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— তাদের মধ্যে রয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান ও মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পৃথকভাবে কারও বিরুদ্ধে কী ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত নেই আদেশে।