logo

মিরপুরের শাহ আলী মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি এনসিপির

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মিরপুরের শাহ আলী মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি এনসিপির
ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাজার পরিদর্শনের পর দলটি এ দাবি জানায়।

শনিবার (১৬ মে) এনসিপির প্রতিনিধিদল শাহ আলী মাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা মাজার জিয়ারতের পাশাপাশি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। এরপর তারা শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

গত দুই বছরে মাজার হামলার সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সারোয়ার তুষার বলেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। ফিলিপনগরের ঘটনায় সরকারি দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এভাবে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যুথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম, শাহ আলী থানার প্রধান সমনয়্বক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার ওরস চলাকালে মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে।