logo

ঠাকুরগাঁও জেলা আমিরের আটক নিয়ে জামায়াতের বক্তব্য

ঠাকুরগাঁও জেলা আমিরের আটক নিয়ে জামায়াতের বক্তব্য

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকের জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।

এর আগে, দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকাসহ আটক করে পুলিশ। 

আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসা করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়।