আমি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, বর্তমান বিএনপিকে নয়: ড. দিলারা চৌধুরী
-e460d6-720x405.webp)
রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেছেন, ‘আমি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি, বর্তমান বিএনপির রাজনৈতিক অবস্থানকে নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় ব্যবস্থা, অর্থনৈতিক উদারীকরণ ও ভৌগোলিক পরিচয়ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের জন্য উপযোগী।’
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, একজন স্বাধীন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে ভালো কাজের সমর্থন করা এবং ভুল সিদ্ধান্তের সমালোচনা করাই তার মূল দায়িত্ব। অতীতে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়ার সময় তিনি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবকে তিনি মন থেকে সমর্থন করেছেন। কারণ, এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারের একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলো সেই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে পিছিয়ে গেলে তার যৌক্তিক সমালোচনা করা নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের দায়িত্ব।