logo

ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই আশঙ্কার কথা জানান তিনি।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনও আসেননি, এগিয়ে আসুন।