ইসির ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের (ইসি) ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করি ইসি তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।
রাজধানীর জিয়া উদ্যানে সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে সব সময় সমস্যা হয়। তবে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে। আশা করি এই ধারাবাহিকতা নির্বাচন পর্যন্ত বহাল থাকবে।
এ সময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায়ের পর নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে শপথ নিয়েছি।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুদ্ধ মহাসচিব খাইরুল কবির খোকনসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।