logo

ছাত্রলীগ সম্পৃক্ততার দাবি নুরের, সাদিক কায়েম বললেন মিথ্যাচার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ছাত্রলীগ সম্পৃক্ততার দাবি নুরের, সাদিক কায়েম বললেন মিথ্যাচার
নুরুল হক নুর ও সাদিক কায়েম। ছবি: কোলাজ

জুলাই গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছিলেন সাদিক কায়েম। কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল, তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং নিয়মিত মিছিল-মিটিং করতেন।

দীর্ঘদিন বিষয়টি আলোচনা-সমালোচনার বাইরে থাকলেও সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার দাবি তুলে একটি ছবি সামনে এনে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি। ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ মিছিল নিয়ে আসছে আমাদের মিছিল প্রতিহত করবে। ওই মিছিলে লাল কালি দিয়ে একটা ছবি মার্ক করা একটা ছেলে আছে, সে সাদিক কায়েম।’

প্রতিমন্ত্রী নুরের অভিযোগ অনুযায়ী ছাত্রলীগের মিছিলের ছবির বিষয়ে সাদিক কায়েমের কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘প্রতিমন্ত্রী নুর যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যাচার। তিনি যে ছবি দেখিয়েছেন সেটি আবরার ফাহাদের শাহাদাতের সময়কার নয়। যে অভিযোগ তুলেছেন, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’