বিএনপিতে ভিন্নমতের বিরুদ্ধে মব কালচার তৈরি হয়েছে: ইসহাক সরকার

বিএনপির ভেতরে ভিন্নমতের নেতাদের বিরুদ্ধে মব কালচার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বলেন, ভিন্নমত পোষণকারীদের ঢালাওভাবে ‘পাকিস্তানের চর’ বা ‘গুপ্ত’ আখ্যা দিয়ে হেয় করার প্রবণতা উদ্বেগজনক।
সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসহাক সরকার বলেন, ৩০ বছর একটি রাজনৈতিক সংগঠনের জন্য জীবনযৌবন উৎসর্গ করার পরও এখন তাদের ‘গুপ্ত’ বলে অপবাদ শুনতে হচ্ছে। তার দাবি, দলের ভেতরে থাকা কিছু অনুপ্রবেশকারী হাই কমান্ডের সুবিধা পেতে এবং নির্যাতিত নেতাদের হেয় করতেই এ ধরনের কুৎসা রটনা করছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনে ‘তুমি কে, আমি কে, রাজাকার’ স্লোগানের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও যদি সেই পুরোনো বিতর্ককে সামনে এনে মব কালচার তৈরি করা হয়, তবে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
.png)


-f3391c.jpg)



