খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল
এশিয়া পোস্ট প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৫ আগস্ট) ঢাকার দারুন নাজাত আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের পর খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাকের আয়োজনে এতে ঢাকা কলেজ ছাত্রদলের ৩নং যুগ্ম আহ্বায়ক আবির রায়হানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন আলোর দিশারী। তিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে হার মানেননি। তার শূন্যতা কখনও পূরণ হবে না।



