ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠন

এশিয়া পোস্ট ডেস্ক
ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠন
আহ্বায়ক মো. নূর আলম হাসান ও সদস্য সচিব যাবের বিন নূর। ছবি: সংগৃহীত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. নূর আলম হাসানকে আহ্বায়ক ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী যাবের বিন নূরকে সদস্য সচিব করে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এক বছরের জন্য অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নূর আলম হাসান ও সদস্য সচিব হিসেবে যাবের বিন নূর ছাড়াও কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা বুশরা তমি ও তামিম আরাফাতী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ। প্রধান সংগঠকের দায়িত্ব পেয়েছেন এহসানুল করিম তানজিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।