logo

মাথা নত নয়, প্রতিরোধ গড়তে হবে: জামায়াত আমির

মাথা নত নয়, প্রতিরোধ গড়তে হবে: জামায়াত আমির

নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগ তুলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে একটি বিশেষ দলের উশৃঙ্খল কর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে।

পোস্টে তিনি বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন?
দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।’

 

‘ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব’ উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।