এখন জামায়াত চালাচ্ছে ছাত্রশিবিরের সাবেকরা: সেলিম উদ্দিন
-3577ee-720x405.webp)
‘এখন পুরো জামায়াতে ইসলামী চালাচ্ছেন ছাত্রশিবির থেকে আসা লোকেরা। তাদের প্রশিক্ষিত সাবেক জনশক্তি এখন জামায়াতের প্রতিটি পর্যায়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।’
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এ কথা বলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও সাবেক ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জামায়াত এখন অত্যন্ত আধুনিক ও প্রগতিশীল কর্মসূচি নিয়ে কাজ করছে যা কেবল শিবিরের অভিজ্ঞ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। সেলিম উদ্দিন বলেন, বর্তমান জামায়াত অনেক বেশি সৃজনশীল এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম যা তাদের সাম্প্রতিক কার্যক্রমগুলোতে স্পষ্ট।
তিনি আরও বলেন, শিবিরের সেই সুশৃঙ্খল প্রশিক্ষণ ও নৈতিক ভিত্তি জামায়াতের আধুনিকায়নে মূল শক্তি হিসেবে কাজ করছে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতের বর্তমান নেতৃত্বের চিন্তাভাবনা অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী। তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি জনকল্যাণমুখী এবং সৃজনশীল কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।


-07582d.jpg)