logo

নারীদের রাজনীতির পথ মসৃণ হয় না: নাদিয়া পাঠান

নারীদের রাজনীতির পথ মসৃণ হয় না: নাদিয়া পাঠান
নাদিয়া পাঠান পাপন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের জন্য রাজনীতি করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এই লক্ষ্য অর্জনের যাত্রাটি কখনোই মসৃণ হয় না বলে মন্তব্য করেছেন নাদিয়া পাঠান পাপন।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনীতি নিয়ে তার ভাবনা নিয়ে কথা বলেন। এ সময় তিনি এসব কথা বলেন।

নাদিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো সংস্কৃতিমনা একটি জেলা থেকে উঠে এসেছেন তিনি, যেখানে অনেক বরেণ্য ব্যক্তিত্ব ও নারী নেতৃত্বের জন্ম হয়েছে। যদিও ওখানকার মাটি অনেক খ্যাতিমান মানুষের জন্ম দিয়েছে, তবু সাধারণ একজন নারী হিসেবে রাজনীতির দুর্গম মাঠে নিজের জায়গা করে নিতে তাকে পদে পদে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছে।

নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সমাজের প্রচলিত নানা দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রতিকূলতা কাটিয়ে একটি অবস্থানে পৌঁছানো কোনোভাবেই সহজ ছিল না। পুরুষতান্ত্রিক এই ব্যবস্থায় একজন নারীর নিজের মেধা ও শ্রম দিয়ে এগিয়ে যাওয়ার পথটি সত্যিই অনেক বন্ধুর।

তিনি বলেন, এই কঠিন পথ পাড়ি দিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো প্রত্যেক নারীর জন্যই অত্যন্ত গর্বের ও কষ্টসাধ্য একটি বিষয়। সমাজের নানা প্রতিকূলতা ও পারিবারিক প্রতিবন্ধকতা কাটিয়ে রাজনীতিতে নারীদের টিকে থাকা এবং নিজেদের প্রমাণ করা সবচেয়ে বড় সার্থকতা বলে তিনি মনে করেন।

তার নিজের জীবনেও একটি দীর্ঘ এবং কঠিন যাত্রা ছিল জানি নাদিয়া পাঠান বলেন, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। এই যাত্রার একটি পর্যায় শেষ হয়েছে এবং এখন সংসদ সদস্য হিসেবে তার নতুন এক লড়াইয়ের শুরু হয়েছে যেখানে নারীদের অধিকার রক্ষাই হবে তার প্রধান কাজ।