logo

প্রধানমন্ত্রীকে সপরিবার ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর

প্রধানমন্ত্রীকে সপরিবার ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ইফতার মাহফিলে থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। খুব আন্তরিকতার সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত কবুল করেছেন। যাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আলাপকালে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক মোবাইল ফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় আমাদের আমির সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।