Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত চার সদস্য।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ড. ফরহাদ হালিম ডোনার, ইসমাইল জবিউল্লাহ।

সৌজন্য সাক্ষাৎকালে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই চার নেতার সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্থায়ী কমিটির এই চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।