সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৪ জুন) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
