Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ে জি এম কাদেরের অভিনন্দন

এশিয়া পোস্ট প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ে জি এম কাদেরের অভিনন্দন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

Advertisement

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় জি এম কাদের বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। টাইগারদের অসাধারণ লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে।

এই বিজয় বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল প্রমাণ জানিয়ে তিনি বলেন, টেস্ট ক্রিকেটের এক নম্বর দল অষ্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের দেশের মাটিতেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও সমুন্নত করেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে জি এম কাদের বলেন, আমি আশা করি, এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনগুলোতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।

এই গৌরবময় অর্জনের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান জি এম কাদের।