logo

ছাত্রদলকে সুশৃঙ্খল প্ল্যাটফর্মে আনা প্রয়োজন: রিয়াদ রহমান

ছাত্রদলকে সুশৃঙ্খল প্ল্যাটফর্মে আনা প্রয়োজন: রিয়াদ রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদ রহমান বলেছেন, ছাত্রদলকে সৃশৃঙ্খল প্ল্যাটফর্মে আনা প্রয়োজন।

বুধবার (১৮ মার্চ) এশিয়া পোস্টে তার এক সাক্ষাৎকার প্রকাশ হয়। এতে তিনি এ মন্তব্য করেন। 

এক প্রশ্নের জবাবে রিয়াদ রহমান বলেন, ছাত্রদলকে একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্মের ভেতরে আনা প্রয়োজন। সুশৃঙ্খল প্ল্যাটফর্মের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সারা দেশের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল কর্মকাণ্ড এবং মেধাভিত্তিক রাজনীতির একটি মেলবন্ধন তৈরি করা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশের কথা বলছেন, সেই বাংলাদেশ গঠনে ছাত্রদলকে কর্মমুখী শিক্ষাব্যবস্থার ভেতর দিয়ে প্রশিক্ষিত করে সামনে আনাটাই হচ্ছে আমাদের কাজ।

দেশের চরম ক্রান্তিকালে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদ রহমান। একইসঙ্গে তিনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।