Advertisement

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সদস্যরা। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে। ছবি: সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন রাষ্ট্রপতি নিয়োগের গুঞ্জন এবং দলের আগামী দিনের কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে বিএনপি।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান নানা কর্মকাণ্ড, দলের সাংগঠনিক অবস্থা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে নতুন রাষ্ট্রপতি ইস্যু নিয়ে বিশদ আলোচনা হতে পারে।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকুসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৈঠক শেষে দলের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হতে পারে।