logo
Advertisement

রংপুরে চারজনকে হত্যার ঘটনায় জিএম কাদেরের শোক

এশিয়া পোস্ট প্রতিবেদক
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় জিএম কাদেরের শোক
হত্যাকাণ্ডের শিকার চারজন। ছবি: প্রতিনিধির পাঠানো

রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গভীর শোক এবং তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

Advertisement

রোববার (৩০ আগস্ট) এক শোকবার্তায় তিনি এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যে কোনো পূর্বপরিকল্পনা বা অন্য কারও ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।

জিএম কাদের বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা অত্যন্ত মর্মান্তিক। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, পুরো সমাজকে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমে যে কারণ ও বিবরণ প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে ও সচেতন মহলে নানা যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা জরুরি।

ঘটনার প্রকৃত নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা কিংবা অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা উন্মোচনের দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন জিএম কাদের। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।